ZYNOOR হলো RONGNOVA TECHNOLOGY-এর পোশাকের ব্র্যান্ড। দোকান চালানো, অর্ডার পৌঁছে দেওয়া ও সাহায্য করার জন্য কিছু ব্যক্তিগত তথ্য লাগে। কী তথ্য ব্যবহার করা হয়, তা এখানে বলা আছে। কোনো প্রশ্ন থাকলে support@zynoor.com-এ লিখুন।
কী তথ্য লাগে?
অর্ডারের জন্য নাম, ফোন নম্বর, ঠিকানা, কেনা পণ্য, পেমেন্ট ও ডেলিভারির তথ্য লাগে। অ্যাকাউন্টে লগইন ও আগের অর্ডারের তথ্য থাকে। সাহায্য চাইলে আপনার মেসেজ, ফেরতের অনুরোধ, পাঠানো ছবি ও লেনদেনের নম্বরও ব্যবহার হতে পারে। সাইট চালানো ও নিরাপদ রাখার জন্য দরকারি প্রযুক্তিগত তথ্য এবং নিরাপত্তার ঘটনার তথ্যও রাখা হতে পারে।
ব্রাউজারে রাখা তথ্য
লগইন, কার্ট, নিরাপত্তা, দেখার পছন্দ ও আগে দেখা পোশাক মনে রাখতে ব্রাউজারে কিছু তথ্য রাখা হয়। এগুলোকে কুকি বা browser storage বলা হয়। কিছু পছন্দ শুধু আপনার ডিভাইসেই থাকে। ব্রাউজারের সেটিংস থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। দরকারি তথ্য রাখা বন্ধ করলে অর্ডার দেওয়া বা অ্যাকাউন্ট খোলায় সমস্যা হতে পারে।
ভবিষ্যতে আলাদা বিজ্ঞাপন বা ব্যবহার বোঝার টুল যোগ করলে তা জানাতে হবে এবং দরকার হলে সম্মতি নিতে হবে।
কারা তথ্য পেতে পারে?
দোকানের সফটওয়্যার পরিচালনা করে RONGNOVA TECHNOLOGY। ডেলিভারি বা ফেরত নেওয়ার জন্য CarryBee/Pathao দরকারি ফোন, ঠিকানা ও পার্সেলের তথ্য পায়। bKash ও Nagad নিজেদের নিয়মে পেমেন্ট চালায়। এসএমএস সেবা চালু থাকলে OTP বা সেবার মেসেজ পাঠাতে Automas দরকারি নম্বর ও মেসেজ পায়।
সাইট চালু রাখতে হোস্টিং, ইমেইল, ব্যাকআপ ও নিরাপত্তার সেবাও দরকারি তথ্য ব্যবহার করতে পারে। সংশ্লিষ্ট কাজের জন্য যতটুকু লাগে, ততটুকুই দেওয়া হয়।
অন্য সাইটের লিংক ও রিভিউ
WhatsApp, সামাজিক মাধ্যম বা Maps-এর লিংক খুললে সেই সেবার গোপনীয়তার নিয়ম প্রযোজ্য হবে। সার্চ ইঞ্জিনে নতুন পাতার খবর দিতে শুধু সবার জন্য খোলা পাতার লিংক পাঠানো হয়; ব্যক্তিগত অর্ডার বা অ্যাকাউন্টের তথ্য নয়। রিভিউতে নিজের ঠিকানা, অর্ডারের ছবি বা গোপন ফোন নম্বর প্রকাশ করবেন না।
কত দিন রাখা হয়?
অর্ডার, পণ্য ফেরত, সাহায্য, নিরাপত্তা, হিসাব ও আইনের দায়িত্ব পালনে যত দিন দরকার, তত দিন তথ্য রাখা হয়। অনুমতি থাকা কর্মী ও সংশ্লিষ্ট সেবাদাতাকে কাজের প্রয়োজন অনুযায়ী তথ্য দেখার সুযোগ দেওয়া হয়। অনলাইনে কোনো সেবাই পুরো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। পাসওয়ার্ড, PIN বা OTP দেবেন না। অ্যাকাউন্ট নিয়ে সন্দেহ হলে আমাদের জানান।
নিজের তথ্য দেখতে, ঠিক করতে বা মুছতে চাইলে
বিষয়ে “Privacy request” লিখে support@zynoor.com-এ মেসেজ দিন। পরিচয় নিশ্চিত করতে কিছু তথ্য লাগতে পারে। লেনদেন, অভিযোগ বা আইনের কারণে কিছু তথ্য রেখে দেওয়ার প্রয়োজন হতে পারে।
এই নিয়মে পরিবর্তন হলে এখানেই জানানো হবে। কোনো ভাষায় কথা বুঝতে অসুবিধা হলে আমাদের জানান। আইনে থাকা আপনার ভোক্তা ও গোপনীয়তার অধিকার বজায় থাকে।

